প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে, জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।
সরোয়ার আলমগীর এর আগে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন তার প্রার্থিতা ফিরিয়ে পেতে। গত ১৮ জানুয়ারি চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন। এরপর ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিলের কারণে তার নাম ঋণ খেলাপি তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ চেম্বার আদালত বহাল রাখে।
এর আগে হাইকোর্ট সরোয়ার আলমগীরকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। একই দিনে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেছিল। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।
এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম-২ আসনের নির্বাচনী পরিস্থিতিতে নতুন মোড় এসেছে, এবং সরোয়ার আলমগীর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৫ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৭ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৭ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১ দিন আগে