প্রতিবেদক, রাজনীতি ডটকম

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান যেন সহজে পরিবর্তন করা না যায়, তার জন্য সংবিধানে ‘শক্তিশালী’ সংশোধনী আনার কথা বলেছে বিএনপি। দুটি নির্বাচিত সরকারের মধ্যবর্তী সময়ে নির্বাচনকালীন এই ব্যবস্থায় কোনো ধরনের বদল আনতে গণভোটের প্রস্তাব দিয়েছে দলটি।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ব্রিফিংয়ে এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংশোধনীটা শক্তিশালী করতে চাই, ভবিষ্যতে যেন কেউ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হাত না দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কেউ যদি পরিবর্তন আনতে চায়, সেটাও গণভোটের মাধ্যমে করার প্রস্তাব দিয়েছি।
বিএনপির এই নেতা এ প্রসঙ্গে আরও বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যেসব মৌলিক ধারা রয়েছে— যেমন প্রস্তাবনা ৮, ৪৮, ৫৬ ও ১৪২ নম্বর ধারা— এগুলোকে সংশোধন এলে তা পাস হওয়ার পর রাষ্ট্রপতির সইয়ের আগে গণভোটে দিতে হবে। সে অনুযায়ী আমরা প্রস্তাব দিয়েছি, ভবিষ্যতে কেউ যেন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য তা গণভোট ছাড়া পরিবর্তন করা যাবে না— এমন একটি বিধান সংযুক্ত করা হোক। কমিশন এই প্রস্তাব গ্রহণ করেছে।
ঐকমত্য কমিশনের বৈঠকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত বলে জানান সালাহউদ্দিন আহমদ। বলেন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দলই একমত। কিন্তু এর গঠন প্রক্রিয়া কী হবে এবং এর ক্ষমতা ও কার্যাবলী কী হবে, তা নিয়ে ব্যাপক বিতর্ক আছে।
প্রায় সব দল সম্মত হলেও এখনই দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রয়োজন আছে কি না, সে প্রশ্নও উঠেছে। সালাহউদ্দিন বলেন, এখন দ্বিকক্ষ পার্লামেন্টের প্রয়োজন আছে কি না, সে প্রশ্ন অনেক দল তুলেছে। আমাদের দেশের যে আর্থিক সক্ষমতা সে বিবেচনায় আরেকটি পার্লামেন্ট তৈরি করা এবং সেই পার্লামেন্ট যদি নিম্নকক্ষের ‘রেপ্লিকা’ হয়, তাহলে সেটার প্রয়োজন আছে কি না সেসব প্রশ্ন এসেছে।
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও উচ্চ কক্ষে ১০০ আসনের বিষয়ে রাজি হলেও উচ্চ কক্ষের আসন নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে রাজি নয় বিএনপি। বর্তমান সংবিধানে সংরক্ষিত নারী আসন যেভাবে নির্ধারণ হয় সেভাবে উচ্চ কক্ষ গঠনের পক্ষে মত দিয়েছে দলটি।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব করবেন তাদের নির্বাচনপদ্ধতির বিষয়ে আমরা বলেছি— সংবিধান অনুযায়ী বিদ্যমান সংরক্ষিত নারী আসন যেভাবে নির্বাচিত হয় আসনের ভিত্তিতে, সে অনুযায়ী নির্বাচনের কথা বলেছি।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে সভা সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্বের ১৪তম দিনের এই আলোচনায় বিএনপিসহ এনসিপি ও জামায়াতে ইসলামীসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। পরে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব বিষয়ে সবার মতামত নিয়ে আলোচনা করে ঐকমত্য কমিশন আগামী রোববার সিদ্ধান্ত দেবে।

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার নেই। যদি তারা তা করে, তাহলে আইনের আওতায় আসবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে
২ দিন আগে
নুরুল ইসলাম মনি বলেন, “সেই বন্ধুরা আমাদের কোস্টগার্ডকে আটকে দেয়, আমাদের জাহাজ আটকে রাখে... আপনাদের মনে আছে, বাংলাদেশের জাহাজ আর বন্ধুর বাড়ির জাহাজ একসাথে যদি চিটাগঙে বার্থিং করে, চিটাগঙে বন্ধুর বাড়ির জাহাজ আগে খালাস হবে মাল, পরে আপনার বাড়ির জাহাজ— সঠিক বলছি?”
২ দিন আগে
বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের জ্বালানি নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে বিদেশি বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক জ্বালানি মনোপলি গোষ্ঠীর ওপর নির্ভরশীল করে তোলা হলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের জন্য গুরু
৩ দিন আগে
বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।
৩ দিন আগে