এপ্রিলে ঢাকায় আসতে পারেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী: তৌহিদ হোসেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলে ঢাকায় আসতে পারেন। আমরা উভয়পক্ষ এ নিয়ে কাজ করছি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ধরে নিচ্ছি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসবেন। কবে আসবেন, সে দিন, তারিখ ঠিক হয়নি। তবে আমার অনুমান এপ্রিলের আগে নয়। এখনো হাতে সময় আছে। আমরা কিছু বিষয়ে সিদ্ধান্ত নেবো।

পাকিস্তানের সঙ্গে আমাদের ৫৩ বছরের অমীমাংসিত বিষয় আছে, সেগুলো আমরা উল্লেখ করবো। তবে সম্পর্ক এগিয়ে নিতে আমরা যদি ওই ইস্যুগুলোর প্রতি দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের কোনো লাভ নেই। ওদেরও কোনো লাভ নেই। আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষা ও উদ্ধারের চেষ্টা করবো। পাশাপাশি আমরা পাকিস্তানের সাথে সম্পর্ককে আরেকটি দেশের সাথে সম্পর্ক হিসেবে দেখতে চাই। আমরা তাদের সাথে সম্পর্ক খারাপ হিসেবে দেখতে চাই না। তারা দক্ষিণ এশিয়ার একটি দেশ, সে হিসেবে তাদের সঙ্গে স্বার্থের সম্পর্ক আছে।

উপদেষ্টা বলেন, পাকিস্তানের সাথে জাহাজ চলাচল শুরু হয়েছে। এটা নিশ্চয় পজিটিভ বেনিফিট আছে। আমরা চেষ্টা করবো আমাদের ম্যাক্সিমাম বেনিফিট যেন আদায় করতে পারি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ থেকে ভূ-রাজনীতি— নতুন সরকারের সামনে রাজনৈতিক যত চ্যালেঞ্জ

সরকারের প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ এখন সাধারণ মানুষের তীক্ষ্ণ পর্যবেক্ষণে রয়েছে, যা সরকারের টিকে থাকার লড়াইকে আরও জটিল করে তুলবে। তবে সরকারের দাবি, ভোটারদের আঙুলের কালির দাগ না শুকাতেই তারা নির্বাচনি ইশতেহার ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন শুরু করেছে। তা সত্ত্বেও পর্দার আড়ালে থাকা কিছু ‘অদৃশ্য চ্যালে

২ দিন আগে

স্বাধীনতা দিবসে জামায়াতে ইসলামীর ২ দিনের কর্মসূচি

কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

৩ দিন আগে

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ‘উন্নতির দিকে’

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আস্তে আস্তে কথা বলতে পারছেন তিনি। আজ সোমবার (২৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

৩ দিন আগে

স্বাধীনতা দিবসে ২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ মার্চ ভোর ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের পক্ষ থেকেও জানানো হবে শ্রদ্ধা। একই সঙ্গে কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে।

৪ দিন আগে