প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এমনটা জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, জাতীয় নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট আছে নির্বাচন কমিশনের। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। সে হিসেবে আগামীকাল সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি।
সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদ্যমান সংবিধানে সিইসির এ ধরনের শপথ পড়ানোর এখতিয়ার নেই। সংবিধান সংশোধনের মাধ্যমে যদি বিষয়টি স্পষ্টভাবে নির্ধারণ করা হয়, কে শপথ পড়াবেন এবং কীভাবে তা সম্পন্ন হবে, তবে শপথ আয়োজন করা যেতে পারে।‘
দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সকল বিভাগেই চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসাসহ সব ব্যবস্থা ভেঙে গেছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৫ ঘণ্টা আগে
নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
৬ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ সোমবার সন্ধ্যায় জুলাই সনদে স্বাক্ষর করবে। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে