রংপুর প্রতিনিধি

হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের রংপুরে আগমনের প্রতিবাদে আজ শনিবার দুপুর সোয়া ১২টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী রংপুরের রাজপথে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুর সোয়া ১২টার দিকে নগরের নগরের সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির কার্যালয় থেকে জাতীয় পার্টির কো–চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলে জাতীয় পার্টির অনেক নেতা-কর্মীর হাতে লাঠি ছিল। মিছিলটি নগরের জাহাজ কোম্পানি মোড় হয়ে প্রেসক্লাব চত্বর এলাকায় যায়। সেখান থেকে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মোড় দিয়ে ঘুরে পায়রা চত্বর মোড়ে যায় বেলা সোয়া একটায়। পরে সেখানে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন মোস্তাফিজার রহমান, জাতীয় পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব এস এম ইয়াসির প্রমুখ।
সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে সংলাপ করেছেন। এর মধ্যে জাতীয় পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এ নিয়ে তারা ফেসবুক পোস্টে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে উল্লেখ করেন। এতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ১৪ অক্টোবর জাতীয় পার্টির পক্ষ থেকে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও নেতা সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে সারজিস আলম রংপুরে গেলেও হাসনাত আবদুল্লাহর যাওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজার রহমান মুঠোফোনে বলেন, ‘এটা একধরনের বিজয় বলা যেতে পারে আমাদের। তবে সমন্বয়ক সারজিস আলম রংপুরে এলেও আইজিপির সফরসঙ্গী হিসেবে প্রটোকল থাকায় আমরা আজ মাত্র এক ঘণ্টার বিক্ষোভ সমাবেশ করেছি। তাদের নিজস্ব কোনো কর্মসূচি থাকলে আমরা জাতীয় পার্টি প্রতিহত করব।’
মোস্তাফিজার রহমান আরও বলেন, ‘আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে এই দুই সমন্বয়ককে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। হঠাৎ জানতে পারলাম, রংপুরে তাঁরা (হাসনাত-সারজিস) আসছেন। তাও আবার পুলিশের আইজিপি মহোদয়ের এক অনুষ্ঠানে। তাঁদের আগমনের প্রতিবাদ জানিয়ে গতকাল শুক্রবার রাতে দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ-মিছিল করেছেন। আজকেও করা হয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের প্রতিনিধি ইমরান আহমেদ বলেন, হাসনাত আবদুল্লাহর আসার কথা থাকলেও অন্য একটি অনুষ্ঠান থাকায় তিনি আসেননি। এসেছেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা শেষে আজই তিনি সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকায় চলে যাবেন।
সারজিস আলম রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশ লাইনস স্কুল ও কলেজ মিলনায়তনে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আয়োজিত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সারজিস।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১২ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৪ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৯ ঘণ্টা আগে