প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারের কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভা সম্প্রসারণ ও কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে তিনজন ও একজন প্রতিমন্ত্রী যুক্ত হতে যাচ্ছেন।
আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, এর পরপরই রাতে নতুন চার মন্ত্রী-প্রতিমন্ত্রীও শপথ নেবেন।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এবং পার্বত্য বান্দরবান থেকে নির্বাচিত সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সরকারের সূত্রগুলো বলছে, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। সরকারের যাত্রার সময় এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল দীপেন দেওয়ানকে। অসুস্থতাজনিত কারণ দেখিয়ে গত ১ জুন পদত্যাগ করেন তিনি।
এ ছাড়া শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে সূত্রগুলো। এ মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেতে পারেন লিংকন।
এদিকে সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার মন্ত্রণালয়টি ফাঁকা রয়েছে। ফলে এই মন্ত্রণালয়ের দায়িত্ব কাউকে দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্রের দায়িত্ব পেতে পারেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ফলে কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল অবশ্যম্ভাবী।
গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন পূর্ণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ২৪ জন। দীপেন দেওয়ান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগে বর্তমান মন্ত্রিসভার সদস্য ৪৮ জন। নতুন চারজন আর যুক্ত হলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে হবে ৫২। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রী হবেন ২৬ জন এবং প্রতিমন্ত্রী হবেন ২৫ জন।
মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের পাঁচজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্বপালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে