ইসিকে নিরপেক্ষ মনে করি: জাপা মহাসচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৭: ৪৩
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ফাইল ছবি

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ মনে করেন জানিয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য সব রাজনৈতিক দলকে সহযোগিতা করতে হবে। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের আশা করে জাপা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘একটি দ্বন্দ্বময় সময় পার করছে বাংলাদেশ। সরকারকে আমরা নিরেপক্ষ মনে করি না, তবে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ মনে করি। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের আশা করে জাতীয় পার্টি। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য সব রাজনৈতিক দলকে সহযোগিতা করতে হবে।’

‘জাপাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার কোনো কারণ নেই। শুধু বিগত নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো দলকে অযোগ্য ঘোষণা করা হলে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য এটি হুমকিস্বরূপ’, যোগ করেন জাপা মহাসচিব।

সম্প্রতি কাউন্সিল সম্পর্কে এক প্রশ্নের জবাব তিনি বলেন, ‘এটি কোনোভাবেই বৈধ কাউন্সিল হতে পারে না। দলের গঠনতন্ত্র অনুযায়ী এটি অবৈধ। জিএম কাদের ছাড়া কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১১ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১২ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৩ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৭ ঘণ্টা আগে