বিজ্ঞপ্তি

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিষ্টাব্দে একই তারিখে ইন্তেকাল করেন। তিনি বলেন, নবীর জন্মের পূর্বে তার পিতার মৃত্যু এবং ছয় বছর বয়সে মাতৃহারা হওয়া তাকে শিশুকাল থেকেই এতিম হিসেবে গড়ে তুলেছিল। এছাড়া নবী প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি।
জি এম কাদের বলেন, আল্লাহ নবীকে সমগ্র মানবজাতির অভিভাবক ও শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। নবী হজরত মুহাম্মদ (সাঃ) ইসলামের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। ইসলাম অন্যায়, অবিচার, নির্যাতন ও নিপীড়ন প্রতিরোধের পাশাপাশি ক্ষমা ও ন্যায়বিচারের মাধ্যমে শান্তি স্থাপনের তাগিদ দেয়।
তিনি আরও বলেন, নবী তাঁর জীবনে বিরোধীকারীদের বন্ধুত্ব ও ভালোবাসা দিয়ে জয় করেছেন। কিন্তু বর্তমান বাংলাদেশে ন্যায়বিচারের নামে ব্যক্তিগত হিংসা ও অন্যায় কার্যক্রম সমাজে অরাজকতা ও হানাহানি বাড়াচ্ছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, এই পবিত্র দিনে আমরা প্রতিহিংসার অবসান ঘটাতে পারি। শক্তি প্রয়োগ নয়, সত্য ও ভালোবাসার মাধ্যমে ভিন্নমতকে গ্রহণযোগ্য করার সংস্কৃতি সমাজে প্রতিষ্ঠিত হোক।

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৪ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৬ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
৭ দিন আগে
প্রস্তাবিত এ বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটি বলছে, বজেটের আকার বড় দেখানোর জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। এই বিশালাকৃতির বাজেট অবাস্তব এবং কোনোভাবেই অর্জনযোগ্য নয়।
৯ দিন আগে