প্রতিবেদক, রাজনীতি ডটকম

রমজানে দেশের মানুষ ভালো নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, রমজানে দ্রব্যমূল্য নাগালের বাইরে। আয় দিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারছে না। মালামালের দাম বাড়ছে প্রতি সপ্তাহে। রমজানে মুনাফাখোরা কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু দেশের ৯০ ভাগ মানুষ আধাপেট খেয়ে দিন পার করছে।
জিএম কাদের বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয় দাম বেশি হলেও বেচাকেনা তো হচছে। একশ্রেণির মানুষ ভোগ বিলাসে দিন কাটাচ্ছে। সরকারের আশপাশের লোকজন হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, তাদের দিকে তাকিয়ে দেশের মানুষেমানুষের কথা বিবেচনা করলে হবে না। বাজারের চাকচিক্য প্রমাণ করে বৈষম্য।
তিনি বলেন, মাহে রমজান আমাদের বৈষম্যের বিরোধিতার শিক্ষা দেয়। গরীব মানুষদের বাঁচাতে সরকারের কোন আশ্বাস বাস্তবায়ন হয়নি। সহায়তার নামে নিজেদের দলীয় কিছু মানুষকে সাহায্য করা হচছে। ন্যায় বিচারক বঞ্চিত এই মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে।
এ সময় গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, কাঁচামালের অভাবে আমাদের দেশের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ডলার সংকটে অর্থনীতিতে সংকট সৃষ্টি হয়েছে। সরকার প্রতিটি কাজ ধুমধামে করছে, তাতে মনে হয়না দেশে অর্থনৈতিক সংকট আছে। সাধারণ মানুষকে কষ্ট দিয়ে সাধারণ মানুষের টাকায় চাকচিক্য দেখানো হচ্ছে। ভালো থাকলে আমরা সবাই ভালো থাকতে চাই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৩ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৫ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৯ ঘণ্টা আগে