প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচন কমিশনে গত ২০২৩ সালের (জানুয়ারি-ডিসেম্বর) দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দলটির জমা দেওয়া এবারের হিসাব বিবরণী অনুযায়ী তাদের আয় কিছুটা বেড়েছে, তবে কমেছে ব্যয়।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে দলটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসি সচিব শফিউল আজিমের কাছে হিসাব বিবরণী জমা দেন।
দলটির হিসাব বিবরণীর তথ্য অনুযায়ী, বিগত জাতীয় সংসদ ভোটের বছর ২০২৩ সালে জাতীয় পার্টি আয় করেছে ৩ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৮৩১ টাকা। আর ব্যয় করেছে ১ কোটি ১৩ লাখ ১৮ হাজার ৫২৫ টাকা। ব্যাংকে আগের স্থিতি নিয়ে বর্তমানে দলটির তহবিল রয়েছে ২ কোটি ৯ লাখ ৬১ হাজার ৩০৬ টাকার। এর আগে ২০২২ সালে দলটির আয় ছিলো ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। আর ব্যাংকে স্থিতি ছিল ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা। ২০২১ সালে আয় ছিলো ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। আর ব্যয় হয়েছিল ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা।
গত ৭ জানুয়ারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেয় এবং ১১টি আসন নিয়ে সংসদে বিরোধী দল হিসেবে রয়েছে। বর্তমানে বাংলাদেশে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৪৪টি। প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আগের পঞ্জিকা বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আয়-ব্যয়ের হিসাব স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম দিয়ে নিরীক্ষা করে ইসিতে জমা দিতে হয়।
২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর থেকে রাজনৈতিক দলগুলো বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়। আইন অনুযায়ী পর পর তিন বছর দলের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৩ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৫ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৯ ঘণ্টা আগে