বুয়েট ছাত্রদের মতামতকে গুরুত্ব দিতে হবে: কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৭: ২৩
জিএম কাদের। ফাইল ছবি

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অবস্থা দৃস্টে মনে হচ্ছে, দেশে এখন বিরাজনীতি করন উৎসাহিত করা হচ্ছে। এক দেশ, এক নেতা, এক দল ও এক নীতির বাইরে কিছু দরকার নেই, বর্তমানে এ ধরনের মতামত এর রাজনীতি কে বিভিন্ন ভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সরকার দলীয় ছাত্র সংগঠনের রাজনীতি করার যে দাবী, সে বিষয়ে অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, সেটা প্রকৃত প্রস্তাবে একক দখল দারিত্ব কায়েমের প্রয়াস। ক্যাম্পাসের অন্য সকল রাজনীতি অবলুপ্তি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট ব্যাবসায়ী প্রতিষ্ঠান সমূহ ও সাধারণ ছাত্রদের ওপর একক নিয়ন্ত্রণ কায়েম করা। তার মাধ্যমে ব্যক্তিগত ও গুষ্টিগত স্বার্থ সিদ্ধি করাই আসল উদ্দেশ্য। এ সকল কর্মকান্ড রাজনীতি হিসাবে গন্য হ‌ওয়ার চেয়ে, বিরাজনীতিকরণ ও তার মাধ্যমে বিভিন্ন ভাবে লাভবান হওয়ার প্রয়াস বলা যায়। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে। শুধু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নয় পুরো জাতি ক্ষতিগ্রস্ত হ‌ওয়ার আশংকা আছে। আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ প্রসঙ্গে আরো বলেন, বুয়েট ছাত্রদের মতামতের গুরুত্ব দিতে হবে। ছাত্ররাই ঠিক করবে বুয়েটের রাজনৈতিক ভবিষ্যত। বুয়েটের একজন প্রাক্তন ছাত্র হিসেবে মনে করছি, ছাত্রদের ইচ্ছার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া ঠিক হবে না।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৪ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৯ ঘণ্টা আগে