প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার মন্তব্য করেছেন দলটির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। তিনি বলেছেন,আগে জাতীয় পার্টিকে বলা হতো গৃহপালিত বিরোধী দল। আর এখন বলা হয় কৃতদাস। জাতীয় পার্টির ওপর মানুষের আস্থা নেই। তারপরও চেষ্টা করা হচ্ছে পার্টিকে যেন গুছিয়ে রাখা যায়।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে বিজয়নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে পরিচিতি সভা ও নগরজুড়ে পানি ও খাবার স্যালাইন বিতরণের নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি একথা বলেন।
কাজী ফিরোজ রশিদ বলেন, আগামীতে দুটি মার্কা ছাড়া অন্য মার্কা খুঁজে পাওয়া যাবে না। আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননও নিজেদের মার্কা বাদ দিয়ে নৌকায় উঠেছেন। তারপরও অনেককে ডুবে যেতে হয়েছে। নির্বাচন এখন নির্বাচনে নেই, নেই প্রতিদ্বন্দ্বিতা। এখন একটি দলের মধ্যেই হয় নির্বাচন।
সাবেক এই মন্ত্রী বলেন, হঠাৎ করে বড়লোক হওয়ার একমাত্র পথ রাজনীতি। জীবনে যাদের টিন ছিল না, তারা আজ প্রাডো জিপ চালায়। রাতারাতি কোটি টাকার মালিক বনে যাচ্ছেন। রাজনীতি নিয়ে অপরাজনীতি চলছে। এভাবে রাজনীতি শূন্য হলে দেশ ও রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে যাবে।
সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, রাজনীতি করার অনেক সময় আছে। কিন্তু জনদুর্ভোগ ও মানুষে কষ্টের সময় রাজনীতি চলে না। জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। তাই তাদের পাশে দাঁড়ানোই আমাদের প্রথম কাজ হওয়া উচিত। আমরা পাঁচ দিনব্যাপী প্রতিদিন রাজধানীর দশটি পয়েন্টে তীব্র রোদ ও গরমে কাহিল রিকশাচালক এবং দিনমজুরদের পানি ও খাবার স্যালাইন বিতরণ করব।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, সাহিদুর রহমান টেপা, গোলাম সারোয়ার মিলন ও সুনীল শুভ রায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৩ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৫ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৯ ঘণ্টা আগে