মাসুদ উদ্দিনের বিচার হোক, মব জাস্টিস গ্রহণযোগ‍্য নয়: জি এম কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ২০: ৫০
রিমান্ড শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ করা হয় (বাঁয়ে) ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের (ডানে)। ছবি: সংগৃহীত

আদালত চত্বরে সাবেক সেনা কর্মকর্তা ও জাতীয় পার্টির (জাপা) নেতা মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি ছুড়ে দিয়ে তাকে হেনস্থা করার ঘটনায় নিন্দা জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। ‘মব জাস্টিস’ গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইন অনুযায়ী মাসুদ উদ্দিন চৌধুরীর বিচার কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে আইনিভাবে গ্রেপ্তার করা হবে ও পরে তাকে প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে— এটি স্বাভাবিক। বিচারে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এ বিষয়েও কারও কোনো দ্বিমত থাকার অবকাশ নেই।

জি এম কাদের আরও বলেন, আদালত চত্বরে পুলিশ হেফাজতে কোনো অভিযুক্ত ব্যক্তিকে আক্রমণ, হেনস্তা করা বা পুলিশ হেফাজতে মৃত্যু কোনো সভ্য সমাজে স্বাভাবিক নয় ও গ্রহণযোগ্য হয় না। বেশ কিছু দিন থেকে আমাদের দেশে ‘মব জাস্টিস’ নামে এ বিষয়টি চালু আছে।

এ ধরনের ঘটনা আইনের শাসনের চরম পরিপন্থি উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, আমরা এর নিন্দা জানাই ও এ ধরনের ঘটনার অবসান চাই।

এ বিষয়ে নবগঠিত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারপ্রধান প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন জি এম কাদের।

এর আগে গত সোমবার দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। দেশের রাজনীতিতে বহুল আলোচিত ওয়ান-ইলেভেনের সময় বড় ভূমিকা রেখেছিলেন বিতর্কিত এই সেনা কর্মকর্তা।

ওয়ান-ইলেভেনের সময়কার সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। তখনকার সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। পরে তিনি অবসর নিয়ে রাজনীতিতে যুক্ত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে জাতীয় পার্টি থেকে ফেনী-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচারের মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেদিন আদালতে নেওয়ার সময় পুলিশ হেফাজতে থাকা অবস্থাতেই কে বা কারা মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement