বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। তবে এর জন্য সময় দিতে হবে। তাড়াহুড়া করা যাবে না।

সোমবার (২৬ আগস্ট) বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে কুমিল্লার বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ মাঠে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এ এক মানবিক বাংলাদেশ। দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বন্যার পর নানামুখী সমস্যা দেখা দেবে। বিশেষ করে কৃষিতে। অনেক ফসলের মাঠ তলিয়ে গেছে। শাক-সবজি শেষ। ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। বন্যার পর আমরা উর্বর মাটি পাব। সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা বিকল্প স্থানে আমন ধানের বীজতলা তৈরি করছি। সবজির চারা উৎপাদন করা হচ্ছে। সবাই মিলে চেষ্টা করলে আমরা ঘুরে দাঁড়াব।’

তিনি বলেন, ‘কয়েকটি এলাকা পরিদর্শন করে মনে হয়েছে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। দুর্গম এলাকায় পৌঁছাতে সবারই সমস্যা হচ্ছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড, আনসার ও বিমানবাহিনী উদ্ধারকাজ করছে। সেনাবাহিনী সবার সঙ্গে সমন্বয় করছে। উদ্ধারকারীরা এসব এলাকায় পৌঁছাতে সাবধানতা অবলম্বন করবেন। অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি তৈরি করবেন না।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৪ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে