উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে আহতদের বিদেশে পাঠানো হবে: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ খ ম খালিদ হোসেন।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘ছাত্র আন্দোলনে আহতদের প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করে প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে। আমরা আজকে ঢাকা মেডিকেল কলেজ ও বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে এসেছিলাম। সেখানে আস সুন্নাহ ফাউন্ডেশন থেকে রোগীদের ৫ কোটি টাকার দেওয়া হয়েছে এবং আরও ৫ কোটি টাকার ফান্ড কালেকশন চলছে।’

উপদেষ্টা ড. আ খ ম খালিদ হোসেন আরও বলেন, ‘এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৬ জন চিকিৎসাধীন ছিল। এর মধ্যে ১০ জন চলে গেছে, এখন পর্যন্ত ২৬ জন চিকিৎসাধীন। এখানে অনেকের অবস্থা এখনো গুরুতর, তাদেরও চিকিৎসা চলছে।’

আহতদের চিকিৎসায় হাসপাতালের কোনো অবহেলা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ‘হাসপাতাল থেকে এমন কোনো অবহেলার অভিযোগ পাওয়া যায়নি এবং তারা সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। যাদের অবস্থা গুরুতর তারা মারা যাচ্ছেন, সেক্ষেত্রে তো কিছু করার নেই। এখন পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা আহত আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইএমএফের বেলআউট কর্মসূচি সরকারকে দেউলিয়া করবে: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর

১ দিন আগে

পাচার ঠেকাতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।

১ দিন আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

২ দিন আগে
Advertisement