প্রত্যেকের অধিকার রক্ষা সরকারের দায়িত্ব: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের প্রত্যেকের অধিকার রক্ষার দায়িত্ব সরকারের বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের দেশে মানুষের মধ্যে কোনো বিভাজন থাকতে পারে না। অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

সোমবার (২৬ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো ধরনের ভয় ছাড়াই সবাই তাদের ধর্ম পালন করতে পারবে এবং কোনো মন্দির পাহারা দিতে হবে না।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের দায়িত্ব প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের কাজ প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা।

হিন্দু সম্প্রদায়ের নেতারা প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, তারা জাতির সম্প্রীতি ও সমৃদ্ধি এবং অন্তর্বর্তী সরকারের জন্য ভগবান শ্রী কৃষ্ণের আশীর্বাদ চেয়েছেন।

হিন্দু নেতারা বলেন, তারা দেশের বন্যাকবলিত অঞ্চলে জন্মাষ্টমী উদযাপন স্থগিত করেছে। ওই সব অঞ্চলে খাদ্য ও ত্রাণসামগ্রী পাঠিয়েছেন।

ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের প্রশংসা করে তারা বলেন, এটি দেশে একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে এবং সমাজে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করতে সহায়তা করবে।

তারা হিন্দু মন্দিরের জমিসহ হিন্দু সম্পত্তি দখলের প্রসঙ্গ তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাজল দেবনাথ ও মনীন্দ্র কুমার নাথ, ইসকনের চারুচরণ ব্রহ্মচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাসুদেব ধর ও সন্তোষ শর্মা এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রীতি চক্রবর্তী প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইএমএফের বেলআউট কর্মসূচি সরকারকে দেউলিয়া করবে: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর

১ দিন আগে

পাচার ঠেকাতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।

১ দিন আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

২ দিন আগে
Advertisement