প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে সাবেক অর্থসচিব ও বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটির সদস্যদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে—জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং উল্লিখিত সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য নিম্নরূপ কমিটি গঠন করা হলো।
এই কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয়), জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয়), অর্থ বিভাগের একজন প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয়) এবং আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়) থাকবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটির কার্যপরিধি হবে—এই কমিটি আবেদন পেশের সময়সীমা নির্ধারণ করে দিতে পারবে এবং প্রতিকারের বিষয়ে সুপারিশ পর্যায়ক্রমে বা একসঙ্গে দাখিল করতে পারবে, আদালতের সুস্পষ্ট আদেশ রয়েছে এরূপ বিষয়াদি কমিটির আওতাবহির্ভূত থাকবে এবং কমিটি অনধিক তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করবে।
এ ছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে, জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটির জন্য একটি যথোপযুক্ত দপ্তর ও প্রয়োজনীয় লজিস্টিকস প্রদানের ব্যবস্থা করবে, জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটি প্রধানের অনুকূলে সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি যথোপযুক্ত যানবাহনের ব্যবস্থা করবে এবং সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার সদস্যগণ প্রতি সভার জন্য যেরূপ সম্মানী পেয়ে থাকেন, এ কমিটির সদস্যগণ একই খাত থেকে সমপরিমাণ সম্মানী প্রাপ্য হবেন।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর
১ দিন আগে
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।
১ দিন আগেজ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।
১ দিন আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
১ দিন আগে