প্রতিবেদক, রাজনীতি ডটকম

অনিয়ম ও দুর্নীতির উৎস চিহ্নিত করে তার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও নৌ পরিবহন অধিদফতর পরিদর্শন করে তিনি একথা বলেন।
দেশের অর্থনৈতিক উন্নয়নে স্থলবন্দর কর্তৃপক্ষের গুরুত্বারোপ করে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের ২৪টি স্থলবন্দরকে কার্যকর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে হবে।
স্থলবন্দরের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে অনুরোধ জানান তিনি।
এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান চৌধুরী। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় কুমার বনিক, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসা, পরিচলকবৃন্দসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শনকালে উপদেষ্টার সংগে উপস্থিত ছিলেন।
নৌপরিবহন অধিদফতর পরিদর্শন করে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, নৌ পথে জাহাজ পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, একটি নিরাপদ নৌ চলাচল ব্যবস্থা নিশ্চিতে নৌপরিবহন অধিদফতরকে কার্যকর ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
এ সময় নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মোঃ মাকসুদ আলম এ অধিদফতরের সার্বিক কার্যক্রম অবহিত করেন। এ সময় নৌপরিবহন অধিদফতরের চীফ ইঞ্জিনিয়ার মন্জুরুল কবীর, ক্যাপ্টেন ফরহাদ জলিল বিপ্লবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর
১ দিন আগে
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।
১ দিন আগেজ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।
১ দিন আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
২ দিন আগে