'সাংবাদিকসহ জুলাই হত্যাকাণ্ডের উস্কানীদাতা কেউই রেহাই পাবে না'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হোক সেটা সরকার চায় না। তবে যারা জুলাই হত্যাকাণ্ডে তাদের লেখনীর মাধ্যমে, তথ্য দিয়ে, উস্কানী দিয়ে সহায়তা করেছে, জনমত তৈরি করেছে তারা সাংবাদিক, কবি, লেখক কিংবা শিল্পী পরিচয়ে হোক কেউ রেহাই পাবে না। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া হত্যা মামলাগুলো দ্রুততম সময়ে তদন্ত হবে।

যদি কেউ জড়িত না হয় তাহলে রেহাই পাবেন।

তথ্য উপদেষ্টা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলার কোনোটাই সরকার করে নি। কেউ যদি মনে করে মামলার মাধ্যমে অযথা হয়রানি হচ্ছেন সেটা তথ্য মন্ত্রণালয়কে জানাতে হবে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন, ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে। তবে এখনও অনেক পুলিশ কাজে যোগ না দেয়ায় কিছু সমস্যা রয়ে গেছে। তাদের মনোবল ফিরিয়ে এনে সংস্কার করতে কিছু সময় লাগবে। তাই দুই মাসের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে।

এসময় চলচ্চিত্রকর্মীদের আপত্তি থাকায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী চলচ্চিত্র সেন্সর বোর্ড বাদ দিয়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হবে বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, 'সেন্সর' শব্দটি নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে আপত্তি থাকায় এই শব্দটির পরিবর্তে 'সার্টিফিকেশন' শব্দটি দেয়া হলো।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইএমএফের বেলআউট কর্মসূচি সরকারকে দেউলিয়া করবে: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর

১ দিন আগে

পাচার ঠেকাতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।

১ দিন আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

১ দিন আগে
Advertisement