বিএসএফের হাতে কিশোর নিহতের ঘটনায় প্রতিবাদ ঢাকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৫৪

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার শ্রী জয়ন্ত জাম্বু নামে ১৬ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় ভারত সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় হাইকমিশনে এক প্রতিবাদলিপি পাঠানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই কিশোরকে গুলি করে হত্যা করেছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদ লিপিতে সীমান্ত হত্যার ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে। প্রতিবাদ লিপিতে প্রাণঘাতী নয় এমন কৌশল অবলম্বন এবং হত্যা বন্ধে ভারতীয় কর্তৃপক্ষের বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

বাংলাদেশ সরকার এসব নির্মম কর্মকাণ্ডের নিন্দা জানালেও বৈধ কাগজপত্র ছাড়া উভয় দেশের যে কোনও নাগরিক একে-অপরের ভূখণ্ডে প্রবেশ করলে, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে এবং কোনও অবস্থাতেই তাদের ওপর নির্যাতন ও মৃত্যু হওয়া উচিত নয় বলে মনে করে।

এ ধরনের নির্মম ঘটনার পুনরাবৃত্তি রোধ, সীমান্ত সংশ্লিষ্ট সব হত্যাকাণ্ডের তদন্ত, দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইএমএফের বেলআউট কর্মসূচি সরকারকে দেউলিয়া করবে: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর

১ দিন আগে

পাচার ঠেকাতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।

১ দিন আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

২ দিন আগে
Advertisement