প্রতিবেদক, রাজনীতি ডটকম

পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. জসীম উদ্দিন। দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন।
জসীম উদ্দিন বিসিএসের ১৩তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি এর আগে কাতারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি টোকিও, দিল্লি, ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এমএসএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকেও এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এনডিসি কোর্সও সম্পন্ন করেন তিনি।
গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার দায়িত্ব থেকে সরে গিয়ে বিদায় নিয়েছেন। পরে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলও করা হয়।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব পদে ব্যাপকভাবে রদবদল আনা হয়। সে অনুযায়ী পররাষ্ট্র সচিব পদেও রদবদল করা হয়।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর
১ দিন আগে
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।
১ দিন আগেজ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।
১ দিন আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
২ দিন আগে