প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্যা দুর্গত ১৪টি জেলার বাসিন্দাদের জন্য তিন মাস সাশ্রয়ী মূল্যে চাল ও আটা বিক্রি বা বিশেষ ওএমএস ঘোষণা করেছে সরকার।
রোববার (১ সেপ্টেম্বর) খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন এই তথ্য জানিয়েছেন।
খাদ্য সচিব জানিয়েছেন, এসব এলাকার ২৩০টি কেন্দ্র থেকে দৈনিক ২৩০ টন চাল ও ২৩০ টন আটা বিরতল করা হবে।
প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি আটা ২৪ টাকা হিসাবে বিক্রি করা হবে। বর্তমানে একজন গ্রাহক সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারেন।
সচিবালয়ে খাদ্য সংগ্রহ, মজুত ও বন্যা দুর্গত জেলাগুলোতে কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব জানান, দেশে বর্তমানে খাদ্যের কোনো সংকট নেই। এই মুহূর্তে সরবরাহ পরিস্থিতি ভালো আছে। যে কারণে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
খাদ্য সচিব বলেন, এখন খাদ্যের (চাল ও গম) সরকারি মজুত ১৯ লাখ, এটা নিরাপদ পর্যায়ে আছে। আমরা আপদকালীন মজুত ধরেছি ১৩ লাখ টন, এ সংগ্রহ মৌসুমে এখন পর্যন্ত আরও দুই লাখ টন হওয়ার কথা। সেখানে আমাদের মজুত অনেক বেশি আছে।
সচিব বলেন, শুধু সরকারি মজুত নয়, বেসরকারি ১৫০০ মিলে মজুত সন্তোষজনক বলে আমরা জেনেছি। কারণ গত বোরো মৌসুমে উৎপাদন ভালো হয়েছে। এছাড়া, সরবরাহ মধ্যবর্তী সময়ে কিছুটা বিঘ্ন ছিল। কিন্তু এখন কোনো সমস্যা নেই।
বিদেশ থেকে খাদ্য কেনা বা আমদানি প্রসঙ্গে তিনি বলেন, এখন সরকারি কোনো ক্রয় প্রস্তাব নেই। নতুন সরকার সম্মতি দিলে কিনব। তবে, গত বছরের কেনা ৫০ হাজার টন গমের একটি জাহাজ বন্দরে খালাসের জন্য আছে।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর
১ দিন আগে
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।
১ দিন আগেজ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।
১ দিন আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
২ দিন আগে