আরও জনশক্তি নিতে কুয়েতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক এইচ আল আদানি বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, কুয়েতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। বাংলাদেশে প্রচুর দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই জনশক্তি কুয়েতের চলমান উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ ও কুয়েতের দ্বিপাক্ষিক বাণিজ্যে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে কুয়েত। তিনি বাংলাদেশে আরও বিনিয়োগ করতে কুয়েতের বিনিয়োগকারীদের আহ্বান জানান।

এসময় রাষ্ট্রপতি আগামীতে কুয়েত ও বাংলাদেশের মধ্যে উন্নয়ন অংশীদারত্ব আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশি জনশক্তি কুয়েতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী। এসময় দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য তিনি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইএমএফের বেলআউট কর্মসূচি সরকারকে দেউলিয়া করবে: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর

১ দিন আগে

পাচার ঠেকাতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।

১ দিন আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

২ দিন আগে
Advertisement