'বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ির নিবন্ধন ও সংস্কার করা হবে'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ির নিবন্ধন করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী সেসব ঘর-বাড়ি সরকার সংস্কার করবে। এছাড়া বন্যার্তদের পুনর্বাসনও করা হবে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদে হালদা পাড়ে বন্যাদুর্গতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় ভুক্তভোগীদের উদ্দেশে ফারুক-ই-আজম বলেন, কী রকম ক্ষতি হয়েছে তা দেখতে এসেছি। কোনো সমস্যা নেই, চিন্তার কারণ নেই। সব যথাযথ তালিকা হবে। সরকার ঘরগুলো করে দেবে।

পরে উপদেষ্টা ফটিকছড়ির পূর্ব সুয়াবিল এলাকায় হালদার ক্ষতিগ্রস্ত বাঁধ দেখতে যান এবং চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে উদ্দেশ করে বলেন, হালদার পাড়ের যে বাঁধ নির্মাণ সেটি যেন টেকসই হয়। টাকা যদি খরচ হয় সেটা যেন কাজে লাগে। এমনভাবে কাজ করবেন মানুষের যেন উপকারে আসে। জনজীবনের যেন ক্ষতি না হয়।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইএমএফের বেলআউট কর্মসূচি সরকারকে দেউলিয়া করবে: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর

১ দিন আগে

পাচার ঠেকাতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।

১ দিন আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

২ দিন আগে
Advertisement