স্বাস্থ্য খাতে বিদ্যমান সমস্যা দূর করতে সময় প্রয়োজন: উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্যব্যবস্থায় বর্তমানে নানা ধরনের সমস্যা বিদ্যমান। এসব সমস্যা সমাধান করে স্বাস্থ্যসেবা খাতকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে সময় আর সবার সহযোগিতা একান্তই প্রয়োজন।

নূরজাহান বেগম শনিবার (২৪ আগস্ট) সকালে নোয়াখালী জেলার বন্যাদুর্গত সোনাইমুড়ী উপজেলা পরিদর্শন শেষে এ মন্তব্য করেন।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, আজ আমি কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, কাশীপুর মুহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা, ওয়াছেকপুর আল ফালাহ মডেল হাই স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছি। পরিদর্শন শেষে মনে হয়েছে, এখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের অপ্রতুলতা আছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনীয় ওষুধ সামগ্রীর পর্যাপ্ত মজুত থাকে। এছাড়া ফিটকিরি দিয়েও পানি জীবাণুমুক্ত করা যায়। বিশুদ্ধকরণ ব্যতীত এ অবস্থায় নলকূপের পানি পান করা যাবে না। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতর ও মাঠ পর্যায়ের কর্মীদের জনগণকে সচেতন করার জন্য আরও দৃঢ় ভূমিকা রাখতে হবে। স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের জনবান্ধব ও সেবামূলক মনোভাব পোষণ করতে হবে। জনগণের কাছে সেবা প্রদানে খারাপ ব্যবহারের কোনও সুযোগ নেই।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া, কলেরা, চর্মরোগ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এ বিষয়ে আমাদের এখন থেকেই সচেতন হতে হবে।

স্বাস্থ্য উপদেষ্টা আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ বিশেষত নারী, শিশুদের সঙ্গে সামগ্রিক চিকিৎসাসেবা, ত্রাণ-সাহায্য, পরিবার-পরিকল্পনা এবং নবজাতকের স্বাস্থ্য নিয়ে বিস্তারিত কথা বলেন।

এসময় নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, নোয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইএমএফের বেলআউট কর্মসূচি সরকারকে দেউলিয়া করবে: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর

১ দিন আগে

পাচার ঠেকাতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।

১ দিন আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

২ দিন আগে
Advertisement