অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের পর আশাবাদী মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নীতি নির্ধারণী কয়েকজন কেন্দ্রীয় নেতা।

বৈঠক শেষে বেরিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা আশাবাদী যে, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ যমুনায় প্রবেশ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে দলের মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে (যমুনায়) এসেছেন।

প্রধান উপদেষ্টার সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক চলে প্রায় দেড় ঘণ্টা। এরপর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপি আলোচনা নিয়ে আশাবাদী। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশকে দ্রুত স্থিতি অবস্থায় নিয়ে আসবে এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা দিবে।

মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনা চলমান থাকবে। যার মাধ্যমে রূপরেখা বেরিয়ে আসবে।

গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আট আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস।

এরপর বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে গত ১২ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের স্থায়ী কমিটির সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে