প্রতি শনিবার দেশ জুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের ঘোষণা ভূমিমন্ত্রীর

রাজশাহী ব্যুরো
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৩: ১৯
ছবি: সংগৃহীত

দেশ জুড়ে মশার উপদ্রব ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এখন থেকে প্রতি শনিবার দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (১৪ মার্চ) সকালে রাজশাহীর পবা উপজেলায় বারনই নদীর একটি খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

সরকারের এই বিশেষ উদ্যোগের আওতায় প্রতি শনিবার স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় নদী, খাল-বিলসহ অপরিষ্কার জায়গাগুলো পরিষ্কারের কাজ তদারকি করবেন।

এদিন ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য বারনই নদীর শাখা বারনই নদীর খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করেন মন্ত্রী। পবা উপজেলার বায়া ব্রিজের নিচে কর্মসূচিটির উদ্বোধন করা হয়।

এসময় তিনি বলেন, সরকারের উদ্যোগে প্রতি শনিবার এমপি মন্ত্রীরা নিজ নিজ এলকায় নদী খাল বিল সহ অন্যান্য অপরিষ্কার এলাকা পরিষ্কারে তদারকি করবেন। এজন্য কোনো অনাড়ম্বর অনুষ্ঠান কিংবা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই।

অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতীক দলের নেতৃবৃন্দ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement