কমিশন-সরকার ও দুয়েকটি দল একই পক্ষ: বিএনপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে যে সুপারিশ জমা দিয়েছে তাতে দুটি দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতামতকে প্রাধান্য দেয়া হয়েছে বলে মনে করছে বিএনপি।

এ ঘটনায় বিএনপি ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে। এ ধরনের কার্যক্রমকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সঠিক সময়ে না করার অপচেষ্টা হিসেবে দেখছে দলটি। জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারসহ আরও দুয়েকটি রাজনৈতিক দলকে একই পক্ষ ও নিজেদের প্রতিপক্ষও মনে করছে বিএনপি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব আলোচনা হয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে, ভার্চুয়াল এ বৈঠকে লন্ডন থেকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে নেতারা বলেন— বিএনপি সবচেয়ে বড় অংশীজন হলেও ঐকমত্য কমিশনের সুপারিশে তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। বিএনপিসহ বিভিন্ন দলের ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাদ দেওয়া হয়েছে। এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার শামিল। এর মাধ্যমে ঐকমত্য কমিশন চব্বিশের গণঅভ্যুত্থানের অংশীজনদের মধ্যে ঐক্যের পরিবর্তে কার্যত অনৈক্য সৃষ্টি করছে।

এর আগে দীর্ঘ আট মাস ধরে রাজনৈতিক দলগুলোর আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করে জাতীয় ঐকমত্য কমিশন। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগেই গত ১৭ অক্টোবর এতে সই করে ২৫টি রাজনৈতিক দল। গত মঙ্গলবার (২৮ অক্টোবর) সরকারের কাছে সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেয় ঐকমত্য কমিশন।

এ বিষয় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সুপারিশে গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাবকে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের জারি করা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার (এলএফও) ও আইয়ুব খান প্রবর্তিত মৌলিক গণতন্ত্রের সঙ্গে তুলনা করেন বিএনপি নেতারা।

তারা বলছেন, ঐকমত্য কমিশনের সুপারিশে ঠিক একইভাবে দুটি দলের প্রস্তাব ও ঐকমত্য কমিশনের চিন্তা-ভাবনা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যে সেই মৌলিক গণতন্ত্র ও এলএফও বাস্তবায়নের অপচেষ্টা করা হচ্ছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জিতলেন ‘খালেদা জিয়ার কামান’ আমানউল্লাহ আমান

ছাত্রজীবনে ছাত্রদলে যোগ দিয়ে রাজনীতি শুরু করা আমানউল্লাহ আমান আশির দশকের শেষ ভাগে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯০-৯১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ছিলেন।

৮ ঘণ্টা আগে

তীরে তরী ডুবল পাটওয়ারীর, জিতলেন মির্জা আব্বাসই

শেষ রক্ষা অবশ্য পাটওয়ারীর হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর মধ্যরাত পেরিয়ে পাওয়া গেছে এ আসনের ফলাফল। তাতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অভিজ্ঞতায় সমৃদ্ধ মির্জা আব্বাসই। পাঁচ হাজার ৬৯৬ ভোটের ব্যবধানে শেষ পর্যন্ত হেরে গেছেন পাটওয়ারী।

৯ ঘণ্টা আগে

তারেক রহমান দুইয়ে দুই

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে, ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামান পেয়েছেন ৪৬ হাজার ৮৪০ ভোট। সে হিসাবে খালিদুজ্জামানের চেয়ে সাত হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন তারেক রহমান।

১০ ঘণ্টা আগে

নিরঙ্কুশ বিজয়ের পথে সালাহউদ্দিন

‎এ সময় ‎তিনি বলেন, গণতন্ত্রের পথে বহু বাধা পেরিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আসছে। গণতন্ত্রের নিয়ম অনুসারে দেশের সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিফলনের বাস্তব চিত্র হচ্ছে ভোটারের এই দীর্ঘদিন লাইন। দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে গণতন্ত্রপূর্ণ উদ্ধার ক

১৩ ঘণ্টা আগে