প্রতিবেদক, রাজনীতি ডটকম

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের বিশেষ আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। এরই মধ্যে এ দলের সদস্যরা চীনের পথে রওয়ানা হয়েছেন।
সফরে চীনের ক্ষমতাসীন দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি নেতারা। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তারা আলোচনা করবেন। সরকার গঠনের পর দল হিসেবে এটিই বিএনপির প্রথম সফর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি চীনের পথে রওয়ানা দিয়েছে।
রওয়ানা দেওয়া প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। পরে আগামী ১৯ এপ্রিল প্রতিনিধি দলের প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিংয়ের পথে রওয়ানা হবেন।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, চায়না নর্দান এয়ারলাইনসের উড়োজাহাজে বিএনপির প্রতিনিধি দলটি রওয়ানা দিয়েছে। ২১ এপ্রিল পর্যন্ত এই সফরের সূচি নির্ধারিত রয়েছে।
সফরে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের একটি আনুষ্ঠানিক বৈঠক হবে। এ ছাড়া কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিএনপি।
বুধবার চীনের উদ্দেশে রওনা করা প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন— বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন; চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু ও বেবী নাজনীন; যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল; সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল; জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান।
প্রতিনিধি দলে আরও রয়েছেন— সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য নিলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য সৈয়দ আল নোমান, মাগুরা জেলা বিএনপির সদস্যসচিব মো. মনোয়ার হোসেন, মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাকে’র সমন্বয়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।
১ দিন আগে
শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।
১ দিন আগে
নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।
২ দিন আগে
বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে
২ দিন আগে