জামিনে কারামুক্ত আইভী

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৬, ০০: ০৬
আদালত প্রাঙ্গণে সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গত বছরের ৯ মে তাকে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর একে একে ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। সব মামলায় জামিন নিয়ে এক বছর কারাবাসের পর মুক্তি পেলেন আওয়ামী লীগের এই নেতা।

বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয় আইভীকে। এ সময় তার আইনজীবী ও স্বজনরা কারাফটকে উপস্থিত ছিলেন। কারাগার থেকে বেরিয়ে তাদের সঙ্গে নারায়ণগঞ্জের পথে রওয়ানা দেন আইভী।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, বুধবার দুপুরে আসা আইভীর জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। সব মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। আপিল বিভাগও তা বহাল রেখেছেন। এ কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

গত বছরের ৯ মে গ্রেপ্তার করা হয়েছিল আইভীকে। এরপর তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে স্থানান্তর করা হয়। জুলাই অভ্যুত্থানে হত্যাসহ মোট ১০টি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছিল। সবগুলো মামলায় হাইকোর্ট তাকে জামিন দিলে পুলিশ তাকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখায়। পরে ওই দুই মামলাতেও হাইকোর্ট তাকে জামিন দেন।

এদিকে গত ১০ মে আইভীকে ১০ মামলায় জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। পরে যে দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়, সে দুটি মামলায় ১৭ মে জামিন বহাল রাখেন চেম্বার আদালত।

পরের ওই দুই মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আইভী। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৬ এপ্রিল হাইকোর্ট রুলসহ আদেশ দেন। শুধু হয়রানি বা অপদস্থ করার উদ্দেশ্যে বারবার ও মিথ্যা প্রকৃতির মামলায় আবেদনকারীকে জড়ানোর কার্যক্রম কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার না দেখাতে এবং গ্রেপ্তার ও হয়রানি না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১০ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১২ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১২ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৭ ঘণ্টা আগে