সুস্থ আছেন ওবায়দুল কাদের, বাসায় ফিরেছেন হাসপাতাল থেকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। জুলাই অভ্যুত্থানের পর থেকে তিনিও আওয়ামী লীগের আরও অনেক নেতার মতো ভারতে অবস্থান করছেন।

সোমবার (৫ জানুয়ারি) কলকাতা ও ঢাকার একাধিক সূত্র রাজনীতি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, ওবায়দুল কাদের সুস্থ আছেন। কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি হতে হলেও এখন তিনি বাসায় অবস্থান করছেন।

বিভিন্ন গণমাধ্যমে ওবায়দুল কাদেরের সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তির খবর প্রকাশের পর সোমবার রাতে ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জাও নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইয়ের সুস্থতার খবর জানিয়েছেন।

আব্দুল কাদের মির্জা লিখেছেন, ‘আমার পিতৃতুল্য বড় ভাই বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের সাহেব আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন অনেকটাই সুস্থ আছেন। এবং হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।’

সবার কাছে ওবায়দুল কাদেরের জন্য দোয়াও চেয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নোয়াখালী বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা।

জানা গেছে, ওবায়দুল কাদের কলকাতার নিউটাউনের একটি বাড়িতে বসবাস করছেন। বার্ধক্যসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হলে কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

ওবায়দুল কাদের ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৭৭ সালে তিনি বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত সংগঠন) সভাপতি নির্বাচিত হন। দুই মেয়াদে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সাতবার তিনি নোয়াখালী-৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১৯৯১ ও ২০০১ সালে অনুষ্ঠিত পঞ্চম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচন বাদে বাকি পাঁচবারই সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০১১ সাল থেকে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এর মধ্যেই ২০১৬ সালে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। টানা তৃতীয় মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১১ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১২ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৩ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৭ ঘণ্টা আগে