আইএমএফের শর্ত পূরণ করেই সরকারের এই বাজেট : মেনন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাশেদ খান মেনন। ফাইল ছবি

আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) শর্ত পূরণ করেই সরকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার বিকেলে বাজেট উপস্থাপন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মেনন বলেন, ‘আমি খুব একটা আশাবাদী হইনি এই বাজেট দেখে। বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতায় সংকট নিরসনে; জনজীবনে যে সংকটগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত বিবরণীতে কী আছে আমি জানি না। কারণ আমরা সংক্ষিপ্ত বিবরণী দেখেছি।

‘এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি, যার মধ্য দিয়ে অর্থ পাচার, ব্যাংকিং খাতে নৈরাজ্য থেকে শুরু করে—যেমন দুর্নীতির প্রশ্নে আলোচনাই এর মধ্যে আসেনি। অর্থনৈতিক নৈরাজ্য, ব্যাংকিং খাতে যে নৈরাজ্য চলছে এ বিষয়গুলো খুব একটা আলোচনার মধ্যে আসেনি,’ বলেন তিনি।

মেনন আরও বলেন, ‘আমার কাছে মনে হলো, দায়টা জনগণের ওপর রেখে দেওয়া হয়েছে। জনগণ নিজেরা সমাধান করুক, এ ধরনের একটা জায়গায় রয়ে গেছে বাজেট। আমার কাছে মনে হয়েছে অতীতের ধারাবাহিকতার সঙ্গে পার্থক্য খুব একটা নেই।’

১৪-দলীয় জোটের এই নেতা আরও বলেন, ‘আইএমএফের প্রেসক্রিপশনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টার সংক্ষিপ্ত বিবরণ, তার মধ্যে বিস্তারিত নেই। তবে আমরা জানি যে, আইএমএফের শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট (সরকার) তারা দিতে পারেনি।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

৩ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

৩ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

৩ দিন আগে