গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যহারের দাবি জানিয়েছে ৫ দলীয় বাম জোট। বৃহস্পতিবার এক বিবৃতিতে দাম বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ দাবি করেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড বিধান দাস সচেতন নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড হেলাল উদ্দিন, সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড শাহীন আহমেদ, বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড গিয়াস উদ্দিন ভুঁইয়া।

বিবৃতিতে তারা বলেন, দাম সমন্বয়ের নামে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি সরকারি সিদ্ধান্ত জনগণকে ভীষণভাবে কষ্টের মধ্যে ফেলবে। এমনই দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি কারণে মানুষ কোনো রকম অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে। ২০১০ সাল থেকে সমন্বয়ের নামে পর্যায়ক্রমে ১৫ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে বর্তমান সরকার, সর্বশেষ গত বছর ২৮ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।

ডলারের সঙ্গে টাকার মূল্যমানের হ্রাসের যে অজুহাত দেয়া হয়েছে, তার প্রতিবাদ করে তিনি। বলেন, আমদানি-রপ্তানির নামে ডলার পাচার, ব্যাংকের টাকা আত্মসাৎ হচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার দাম বৃদ্ধি করছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

১ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে