‘ডামি নির্বাচনের ডামি সরকার দিয়ে ক্ষমতায় থাকা যাবে না’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ডামি নির্বাচনের ডামি সরকার দিয়ে এবার ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না। বিদেশিদের কুটনৈতিক শিষ্ঠাচারের সার্টিফিকেট দিয়েও মানুষের সমর্থনবিহীন ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না।

সোমবার দুপুরে ঢাকা মহানগর কমিটির বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, আওয়ামী লীগ বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে পার্লামেন্টারী মুখোশের আড়ালে বাস্তবে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। আওয়ামী লীগের কর্তৃত্ববাদী দানবীয় শাসনে দেশ অনিবার্য বিপর্যয়ে নিপতিত হয়েছে।

তিনি বলেন, ব্যবসায়ী আর দুর্নীতিবাজ মাফিয়া সন্ত্রাসীরা সরকার আর সরকারি দলকে খেয়ে ফেলেছে। মুনাফাখোর সিন্ডিকেট আজ বাজারের নিয়ন্ত্রণ নিয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার ক্ষমতা আর এই সরকারের নেই। এই সরকার নিজেই দেশের মানুষকে মুনাফাখোর ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে।

তিনি আরও বলেন, বিরোধী দল ও তাদের আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা নেই বলে মিথ্যা সাজানো মামলায় বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী জেলে ভরে রাখছে। তিনি ষড়যন্ত্রমূলক এইসব মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নেতা কর্মীদের মুক্তি দাবি করেন।

তিনি বলেন, পূর্ব-পশ্চিম দু`দিকেই দেশের সীমান্ত অরক্ষিত। অনুগত পররাষ্ট্র নীতির কারণে সরকার সীমান্তে বিএসএফ হাতে বাংলাদেশিদের এর হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে পারছে না। মায়ানমারের গৃহযুদ্ধ এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে। জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যেয়ে সরকার দেশকে পরাশক্তিসমূহের লীলাভূমিতে পরিণত করেছে।

তিনি ডামি নির্বাচনের ডামি সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার দাবিতে যুগপৎ ধারায় গণসংগ্রাম জোরদার করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, মীর কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম, পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সংগঠক জামাল সিকদার প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, যে সরকার একটা বাজার নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। তারা বলেন, এই সরকারকে বিদায় দেয়া ছাড়া দেশ ও জনগণকে রক্ষা করা যাবে না।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, বিজয়নগর ও সেগুনবাগিচা হয়ে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৪ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৬ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে