ত্রয়োদশে ৬৩ আসনে লড়ছেন সিপিবি প্রার্থীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এর মধ্যে দলটির সভাপতি কাজী সাজ্জাদ জহির (চন্দন) নরসিংদী-৪ আসন থেকে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী (রতন) কুমিল্লা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সিপিবির প্রার্থী তালিকায় দলটির বাইরের চারজন প্রার্থীও রয়েছেন। এর মধ্যে ময়মনসিংহ-১ আসনে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আজহারুল ইসলাম আজাদ ও মাদারীপুর-১ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া সিপিবি-সমর্থিত প্রার্থী নিরব রবি দাস ও শিপন রবি দাস যথাক্রমে গাইবান্ধা-৫ ও বগুড়া-৫ আসনে নির্বাচনে অংশ নেবেন।

সিপিবি নেতারা জানিয়েছেন, দেশের আট বিভাগের মধ্যে সাত বিভাগে প্রার্থী দিয়েছে সিপিবি। বাদ পড়েছে বরিশাল। এ বিভাগের ছয় জেলার ২১টি সংসদীয় আসনের একটিতেও দলটি কোনো প্রার্থী দেয়নি।

রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে ১১টিতে সিপিবির প্রার্থী রয়েছে। এসব আসনের মধ্যে রয়েছে পঞ্চগড়-২, ঠাকুরগাঁও-২ ও ৩, লালমনিরহাট-২ ও ৩, দিনাজপুর-৩, রংপুর-৫, কুড়িগ্রাম-২ এবং গাইবান্ধা-২, ৩ ও ৫।

রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে সিপিবি প্রার্থী দিয়েছে ৮টি আসনে। আসনগুলো হলো— বগুড়া-৫, চাঁপাইনবাবগঞ্জ-২, নওগাঁ-৪ ও ৫, সিরাজগঞ্জ-২, ৪ ও ৫ এবং পাবনা-৪।

খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে সিপিবির প্রার্থী রয়েছে ৭টিতে— মেহেরপুর-১, কুষ্টিয়া-২, ঝিনাইদহ-২, যশোর-৩ এবং খুলনা-১, ৫ ও ৬।

ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের মধ্যে ৭টি আসনে প্রার্থী দিয়েছে দলটি। এসব আসনের মধ্যে রয়েছে জামালপুর-৪ ও ৫, ময়মনসিংহ-১, ৪ ও ১০ এবং নেত্রকোনা-১ ও ৪।

ঢাকা বিভাগের ৭০টি সংসদীয় আসনের মধ্যে সিপিবির প্রার্থী রয়েছে ২২টিতে। আসনগুলো হলো— কিশোরগঞ্জ-১ ও ৬, মুন্সীগঞ্জ-১ ও ৩, ঢাকা-৪, ৫, ৮, ৯, ১২, ১৪ ও ১৫, গাজীপুর-২ ও ৪, নরসিংদী-৪, নারায়ণগঞ্জ-১, ২, ৪ ও ৫, ফরিদপুর-৩ ও ৪, মাদারীপুর-১ এবং গোপালগঞ্জ-১।

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে সিপিবি প্রার্থী দিয়েছে তিনটি আসনে— সুনামগঞ্জ-২, সিলেট-১ ও মৌলভীবাজার-৫।

আর চট্টগ্রাম বিভাগের ৫৮টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী দিয়েছে দলটি। এসব আসন হলো ব্রাহ্মণবাড়িয়া-৫, কুমিল্লা-৫, চাঁদপুর-৩ এবং চট্টগ্রাম-৪ ও ৭।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিপিবির ৬৩ প্রার্থীর তালিকা দেখুন এখানে—

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১১ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১২ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৩ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৭ ঘণ্টা আগে