ভারতীয় পণ্য বর্জনের রাজনীতি ক্ষমতা পুনর্দখলের ছদ্মবেশ : জাসদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার। ফাইল ছবি

বয়কট ইন্ডিয়া বা ভারতীয় পণ্য বর্জনের রাজনীতি নতুন কিছু না। এসব কথা বলে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি, বাংলাভাষা, বাঙালির স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের বিরোধীতা করা হয়েছে।

আজ রোববার (২৪ মার্চ) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এসব কথা বলেন।

জাসদ নেতৃদ্বয় বলেন, ভারতীয় পণ্য বর্জণ' কোনো নিষ্পাপ সামাজিক আন্দোলন বা জাতীয় অর্থনীতিকে স্বাবলম্বী ও শক্তিশালী করার জাতীয় অর্থনৈতিক আন্দোলন না। যারা ভারতীয় জুজুর ভয় দেখিয়ে ভারত বিরোধীতার রাজনীতি করেছে, তারা অতীত বা বর্তমানে জনজীবনের সমস্যা ও সংকটের সমাধান করে জনজীবনে স্বস্তি ও জীবনমান উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিকে আরও স্বাবলম্বী, শক্তিশালী ও গণমুখী ধারায় প্রবাহিত করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক—অর্থনৈতিক কোনো প্রস্তাবনা দিতে পারেনি।

বিবৃতিতে তারা আরো বলেন, বর্তমানে ভারতীয় পণ্য বর্জনে রাজনীতি ধর্মীয় সুড়সুড়ি দিয়ে জলঘোলা করে, উত্তেজনা তৈরি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে বিএনপি—জামায়াত ও তাদের রাজনৈতিক পার্টনার মোল্লাতন্ত্রের ক্ষমতা পুনর্দখলের রাজনীতিরই একটি ছদ্মবেশ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

১ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

১ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

১ দিন আগে