প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাষ্ট্র ক্ষমতায় কে আসবে, তা কোনো বাম বা ডানের বিষয় নয়। জনগণ তা নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, বাংলাদেশ রাজতন্ত্র নয়। কার মৃত্যুর পরে কে রাজা হবেন বা কে রাষ্ট্রক্ষমতার উত্তরাধিকারী হবে তা পূর্ব নির্ধারণের দরকার নেই।
শুক্রবার (৩ মে) রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকারের আচরণে আর বক্তব্যে মনে হয় ইহা একটি রাজতন্ত্র। তাই সরকার যেন উত্তরাধিকার নির্ধারণে উদগ্রীব।
জেএসডি সভাপতি বলেন, ক্ষমতার মোহে অন্ধ সরকার হয়ত ভুলে গেছে ৭১ সালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতেই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জনগণ বাংলাদেশকে রাজতন্ত্র নয়, একটি ‘প্রজাতন্ত্র’ হিসেবে কায়েম করেছে।
তিনি বলেন, জনগণের সম্মতি ও সমর্থনবিহীন জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখে সরকার ভয়ের সংস্কৃতি সম্পন্ন এক চরম ফ্যাসিবাদী ব্যবস্থা করেছে। বল প্রয়োগ করে আন্দোলন সংগ্রাম দমন করার মাধ্যমে শাসনতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে সরকার অঘোষিত রাজতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে, তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।
রব বলেন, সরকারের পতন এবং গণবিরোধী রাষ্ট্রব্যবস্থা উচ্ছেদে জাতিকে ঐক্যবদ্ধ করে দ্বিতীয় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।
স্থায়ী কমিটির সভায় আরো বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটি সদস্য তানিয়া রব, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, মোহাম্মদ সিরাজ মিয়া, অধ্যাপক মো. শফিক, অ্যাডভোকেট কে এম জাবির ও কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৩ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৫ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
২০ ঘণ্টা আগে