সরকারকে আরো একবার লালকার্ড দেখিয়ে দিয়েছে জনগণ: সাইফুল হক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাইফুল হক

সরকার ও সরকারি দলের একতরফা ভাগবাটোয়ারার ডামি নির্বাচন বর্জন করে সরকারের প্রতি গণঅনাস্থা প্রকাশ করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সরকার ও সরকারি দলের ভোট ভোট খেলা প্রত্যাখ্যান ও বর্জন করে দেশের মানুষ সরকার না বলে দিয়েছে, আর একবার সরকারকে লালকার্ড দেখিয়ে দিয়েছে।

সাইফুল হক বলেন, বিরোধী দলগুলোর ডাকে ভোট বর্জনের মধ্য দিয়ে মানুষ আরও একবার তাদের অহিংস প্রতিবাদের শক্তির প্রমাণ দিয়েছে। আজকের ভোটের প্রতি গণঅনাস্থা দেখিয়ে একটি শ্বাসরুদ্ধকর ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ তাদের পুঞ্জিভূত ক্ষোভেরও বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

তিনি বলেন, আজ মানুষ দেখিয়ে দিয়েছে যে, সরকারি দল ও তার মানসম্মানহীন মিত্রদের মধ্যে নির্বাচন নির্বাচন খেলায় দেশ ও জনগণের কোনো স্বার্থ নেই।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের গণদাবিকে অস্বীকার করে বিরোধী দলবিহীন আর একটি ব্যর্থ, অকার্যকর ও নির্বাচনী তামাশায় জনগণের আগ্রহ ও অংশ নেবারও যে কোনো কারণ নেই আজ তাও পরিষ্কার হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের নামে এই গণতামাশা ভোটারদের প্রতি যে চরম অবমাননার সামিল, আজ ভোটারেরা তার জবাব দিয়েছে।

সাইফুল হক বলেন, সরকারের রাজনৈতিক পরাজয় এই যে, ভোটপ্রদানে অনিচ্ছুক ভোটারদের ভোট কেন্দ্রে আনতে গোটা রাষ্ট্রীয় প্রশাসন ও সরকারি দল থেকে থেকে চাপ, হুমকি, প্রলোভন সত্বেও ভোটারদেরকে তারা ভোট কেন্দ্রে আনতে পারেনি।

তিনি বলেন, আজকের এই গণ অনাস্থার পর কথিত নির্বাচনী ফলাফল ঘোষণা করে দেশে ফ্যাসিবাদী দুঃশাসনকে, সরকারের অবৈধ ও অনৈতিক ক্ষমতা আরও প্রলম্বিত করার কোনো অবকাশ নেই।

অনতিবিলম্বে কথিত ভোটের এই ফলাফল বাতিল করে সরকারের পদত্যাগের ঘোষণা দেওয়ার আহ্বান জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৭ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে