সরকার উৎখাতে অপরাজনীতির চিরঅবসান দরকার : ইনু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত এখনও রাষ্ট্র ক্ষমতা পুর্নদখলের জন্য বিদেশি শক্তির কাছে ধর্ণা এবং ষড়যন্ত্রের পুাতন রাজনীতি আকড়ে ধরে আছে। সরকার উৎখাতের এই অপরাজনীতির চির অবসান হওয়া দরকার।

জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে সাম্প্রতিককালে প্রয়াত জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাঙ্গা ও সহ-সম্পাদক কামরুজ্জামান ফসির শোকসভায় এ কথা বলেন তিনি।

শোকসভায় আরও বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক রোজনুজ্জামান রোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবাযদুর রহমান চুন্নু, প্রায়ত সাখাওয়াত রাঙ্গার সহোদর শফিকুল ইসলাম দুলাল, রাজনৈতিক সহযোদ্ধা শফিয়ার রহমান, প্রয়াত কামরুজ্জামান ফসির সহধর্মিণী সঞ্চিতা সুলতানা কণা, সহোদর মোখলেছুর রহমান মুকুল, রাজনৈতিক সহযোদ্ধা জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আইয়ূব আলী খান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাকিরুল হক টিটন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় কৃষক জোটের সভাপতি কৃষিবিদ নুরুল আমিন কায়সার, জাতীয় যুব জোটের সভাপতি জনাব শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।

সভা পরিচালনা করেন জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।

হাসানুল হক ইনু প্রয়াত জাসদ নেতা সাখাওয়াত হোসেন রাঙ্গা ও কামরুজ্জামান ফসির দল ও জাতির প্রতি রাজনৈতিক ভূমিকার জন্য তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সাখাওয়াত হোসেন রাঙ্গা ও কামরুজ্জামান ফসি কখনোই ব্যক্তিগত লাভ-লোভ-স্বার্থের হিসাব না করে জীবনের শেষ দিন পর্যন্ত জাতীয় স্বার্থ ও জনগণের স্বার্থে রাজনৈতিক ভুমিকা পালন এবং দলের পতাকা সমুন্নত রাখার প্রচেষ্টায় নিবেদিত ছিলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি মোকাবিলা করা, সাম্প্রদায়িক সংস্কৃতি, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা নির্মূল করা, কোনো অজুহাত না দেখিয়ে যেকোনো মূল্যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা, ব্যাংকিং ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, তারেক-কেকোর পাচা করার টাকা ফেরত আনার মত গত এক দশকে বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা এবং পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

তিনি বলেন জাসদ কখনোই দলের নেতাদের ব্যক্তিগত স্বার্থ ও লাভের হিসাব-নিকাশ না করে জাতীয় স্বার্থ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক কর্তব্য নির্ধারণ করেছে। বর্তমানেও জাসদ জাতীয় স্বার্থ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক কর্তব্য পালন করছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

৩ দিন আগে