২ ও ৩ ফেব্রুয়ারি দেশব্যাপী সিপিবির বিক্ষোভ-সমাবেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

নির্বাচন বাতিল, দেশের অর্থনৈতিক ও জনজীবনের সংকট দূর করাসহ নানা দাবিতে আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স রোববার এক বিবৃতিতে ২ ও ৩ ফেব্রুয়ারি দেশের সকল জেলা ও উপজেলায় সভা সমাবেশের মাধ্যমে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে ‘দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি-সমাবেশ গড়ে তোলো’-এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

২ ফেব্রুয়ারি ঢাকায় সিপিবির ৩টি সমাবেশ

আগামী ২ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে পুরানা পল্টন মোড়ে, ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এবং ঢাকা জেলা কমিটির উদ্যোগে সাভারে সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ কমিটি আয়োজিত সমাবেশে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং ঢাকা মহানগর উত্তরের সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা জেলার সমাবেশে সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান বক্তব্য রাখবেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে