বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাসদের ‘গণহত্যা দিবস’ পালন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘গণহত্যা দিবস’ পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। কর্মসূচির মধ্যে ছিল ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও গণহত্যার শিকার ৩০ লক্ষ গণ-শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, সন্ধ্যা ৭টায় শহিদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনাসভা, পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন।

২৫ মার্চ, সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি পালন করে জাসদ।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার।

সভাপতির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দালাল সহযোগী জামাতে ইসলাম, মুসলিম লীগ, নেজামে ইসলাম, ইসলামী ছাত্র শিবিরসহ ইসলামী রাজনৈতিক দলসমূহের নেতা-কর্মী-সমর্থকদের সমন্বয়ে গঠিত রাজাকার বাহিনী, আলবদর বাহিনী দ্বারা সংঘটিত নির্বিচার গণহত্যা-গণধর্ষণ-গণনির্যাতনের ঘটনা শুধু বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে হৃদয়বিদারক কালো অধ্যায়ই নয়, বিশ্বের ইতিহাসের বর্বরতম যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধের ঘটনা।

ইনু আরো বলেন, জাতির জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার জরুরি ছিল। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান যুদ্ধাপরাধীদের বিচারে আইনি জটিলতার অপসারণ করে ট্রাইব্যুনাল গঠন করে দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের পথ খুলে দেয়ার জন্য, সকল যুদ্ধাপরাধীকে খুঁজে বের করে বিচারের সম্মুখীন করার কাজ অব্যাহত রাখার জন্য।

এ সময় তিনি জাতীয় সংসদে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের বিষয়ে সাবেক এমপি শিরীন আখতার উত্থাপিত ও সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবের আলোকে ২৫ মার্চ গণহত্যা দিবসকে রাষ্ট্রীয় হিসাবে পালনের জন্য মন্ত্রী পরিষদীয় সিদ্ধান্ত গ্রহণ ও প্রজ্ঞাপনের দাবি করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২০ ঘণ্টা আগে