‘ডামি নির্বাচন বর্জন করুন’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২১: ৫১
বামদল

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, আগামীকাল একতরফা ভাগবাটোয়ারার ডামি নির্বাচন বর্জন করে সরকারের প্রতি গণঅনাস্থা ব্যক্ত করুন। আগামীকালের নির্বাচন-নির্বাচন খেলা ভোটারদের প্রতি চরম অবমাননার সামিল। সরকারী দল ও তার রাজনৈতিক মিত্রদের মধ্যে সিটের বিলিবণ্টনে দেশ ও জনগণের কোনো স্বার্থ নেই। ভোটকেন্দ্রে না যেয়ে ব্যক্তিগত ও পারিবারিক কাজে সময় দিতে ভোটারদের প্রতি অনুরোধ করেন তিনি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন সাইফুল হক।

তিনি বলেন, সরকারি দল ও তার মানসম্মানহীন মিত্রদের মধ্যে আগামীকালের নির্বাচন নির্বাচন খেলায় দেশ ও জনগণের কোনো স্বার্থ নেই। অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের গণদাবিকে অস্বীকার করে বিরোধী দলবিহীন আর একটি ব্যর্থ, অকার্যকর ও নির্বাচনী তামাশায় জনগণের আগ্রহ ও অংশ নেবারও কোনো কারণ নেই। নির্বাচনের নামে এই গণতামাশা ভোটারদের প্রতি চরম অবমাননার সামিল।

তিনি বলেন, ভোটপ্রদানে অনিচ্ছুক ভোটারদের ভোট কেন্দ্রে আনতে গোটা রাষ্ট্রীয় প্রশাসন ও সরকারি দল থেকে থেকে যে ধরনের চাপ, হুমকি, প্রলোভন ও ব্লাকমেইলিং করা হচ্ছে, তা রীতিমতো অবিশ্বাস্য ও নজিরবিহীন। ভোট দিতে না আসলে ভোটারদের দেখে নেবার কথাও বলা হচ্ছে। আর ভোটারদের মধ্যে অর্থও ছড়ানো হচ্ছে বেশুমার।

একইসাথে তিনি ঢাকা গোপিবাগে ট্রেনে আগুন দেয়া ও হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তিনি নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন। এই মর্মান্তিক ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তিরও দাবি জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৭ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে