কেন্দ্রীয় কার্যালয় দখলমুক্ত করতে ইসির কাছে আবেদন ওয়ার্কার্স পার্টির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। লোগো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় কেন্দ্রীয় কার্যালয় পুনরুদ্ধারে নির্বাচন কমিশনের (ইসি) সরাসরি হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এর জন্য দলটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ স্মারকলিপি দেন ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল ও পলিটব্যুরো সদস্য এনামুল হক এমরান। এ সময় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমদ স্মারকলিপিটি গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জানানো হয়, তোপখানা রোডে তাদের দলীয় কার্যালয়টি অবৈধ দখলে থাকায় তারা নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে পারছেন না, যা একটি সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।

এ বিষয়ে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন রাজনীতি ডটকমকে জানান, গত ১২ নভেম্বর রাতে একদল লোক পরিকল্পিতভাবে ৩০ তোপখানা রোডের ‘এমিনা ভিস্তা’ ভবনে অবস্থিত তাদের কেন্দ্রীয় কার্যালয়টি দখলে নেয়। বর্তমানে সেখানে ‘ফ্যাসিবাদবিরোধী গবেষণা পরিষদ’ নামক একটি সংগঠনের ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে।

মোস্তফা আলমগীর রতন বলেন, দখলদাররা এই প্রক্রিয়ায় ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’র (এনসিপি) নাম ব্যবহার করেছে বলে শুনেছি। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এরই মধ্যে ‘ছাত্রশক্তি’র বেশ কয়েকজন সদস্যকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

দখলের সময়কার ভিডিওতে ‘এমিনা ভিস্তা’ ভবনের ওই কার্যালয়টিকে রাশেদ খান মেননের বাসা হিসেবে প্রচার করা হয়েছে। মোস্তফা আলমগীর রতন বলেন, সেটি প্রকৃতপক্ষে পার্টির অফিস হিসেবেই ব্যবহৃত হয়ে আসছিল। এ ছাড়া ওই রাতে আওয়ামী লীগ কর্মী সন্দেহে যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি মূলত অফিসের একজন সাধারণ স্টাফ।

ওয়ার্কার্স পার্টি জানিয়েছে, এ ঘটনায় দলটির পক্ষ থেকে এরই মধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া পুলিশি সহায়তায় সম্পন্ন করা হয়েছে।

সিইসি বরাবর দেওয়া স্মারকলিপিতে ওয়ার্কার্স পার্টি উল্লেখ করেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ভয়ভীতিহীন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে পার্টিকে প্রতিপক্ষ বানিয়ে অফিসটি দখল করে রেখেছে। এ পরিস্থিতিতে নির্বাচন কমিশন যেন নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে কার্যালয়টি দ্রুত দখলমুক্ত করার ব্যবস্থা নেয় এবং গণতান্ত্রিক পরিবেশে ওয়ার্কার্স পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেয়।

একটি স্বাধীন কমিশন হিসেবে ইসি অবৈধ দখলদার উচ্ছেদে অবিলম্বে কার্যকর ভূমিকা পালন করে কার্যালয়টি ওয়ার্কার্স পার্টিকে বুঝিয়ে দেবে বলেও আশাবাদ জানানো হয়েছে স্মারকলিপিতে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement