‘কিছুলোক অস্বাভাবিক অর্থবিত্ত লুটে নেওয়ায় অধিকাংশ মানুষ গরিব’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কিছুলোক রাতারাতি অস্বাভাবিক অর্থবিত্ত লুটে নেওয়ায় অধিকাংশ মানুষ গরিব। এই দ্রব্যমূল্যের বাজারে তাদের খুব কষ্টে দিন পার করতে হচ্ছে। মুখচেনা কতিপয় বেপরোয়া ব্যবসায়ী গোষ্ঠীর কারণেই বাজারে চরম নৈরাজ্য, শ্রমজীবী স্বল্প আয়ের সাধারণ মানুষকে চরম অসহায় জীবন যাপন করতে হচ্ছে। মানুষের প্রকৃত আয় কমে গেছে । শ্রমজীবী পরিবারের এক বড় অংশের খাদ্যগ্রহণ কমে গেছে।

বৃহস্পতিবার বিকেলে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

তিনি এই দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় শ্রমজীবী মেহনতী পরিবারগুলোকে মাসিক নগদ অর্থ প্রদান ও তাদের রেশনিং ব্যবস্থার আওতায় নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতে সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নৃশংস হত্যাকাণ্ড একদিকে খুব দুঃখজনক, আর অন্যদিকে এই ঘটনা দেশের ‘আন্ডার ওয়াল্ড’ এর অবিশ্বাস্য অপরাধমূলক তৎপরতা ও তাদের অপরাধ জগতের খণ্ডাংশ উন্মোচন করে দিয়েছে। এই ঘটনা দেশের আইন প্রণেতাদের একাংশ ও রাষ্ট্রীয় ছত্রছায়ায় থাকা ক্ষমতাবান ও বিত্তশালীরা চোরাকারবার থেকে শুরু করে কত ধরনের অপরাধের সঙ্গে যে যুক্ত সে সম্পর্কেও নতুন করে দেশবাসীকে খানিকটা ধারণা দিয়েছে।

তিনি এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্ত, সংশ্লিষ্ট সকল অপরাধীদের গ্রেপ্তার, বিচার এবং এই হত্যাকাণ্ডের সমগ্র বিষয় প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সভাপতি জামাল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান রুবেল, রেজাউল করিম, শিপন আকন্দ,মোহাম্মদ হ্রদয়, আবদুল গাজী আমির হোসেন, শরীফুল ইসলাম প্রমুখ।

সভায় আগামী ৩১ মে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন সফল করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

৪ ঘণ্টা আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

১ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

১ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে