৭ জানুয়ারির নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হয়েছে : ইনু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা, সমালোচনা,বিশ্লেষণ,গবেষণা হচ্ছে। ৭ জানুয়ারি নির্বাচনের অনুষ্ঠিত হওয়া মাধ্যমে নির্বাচন বানচাল করা অপচেষ্টা, সাংবিধানিক ধারা ধ্বংস করার চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে, বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা সমুন্নত রেখে নির্বাচত সংসদ ও যথাসময়ে সংসদেও কার্যক্রম চালু হয়েছে ।

শুক্রবার বেলা ১২টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুবজোটের জাতীয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। এ সময় জাতীয় যুব জোটের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সুজন, কার্যকারী সভাপতি আমিনুল আজিম বনিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইনু বলেন, বাংলাদেশে অস্বাভাবিকভাবে সরকার অদল বদলের যে চক্রান্ত সেই চক্রান্ত মুখ থুবরে পড়েছে, ব্যর্থ হয়েছে। সরকার উৎখাতের যুদ্ধের ভিতরে নির্বাচন সম্পন্ন করা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার করা- মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ও দেশের জন্য রাজনৈতিক সাফল্য। এই সাফল্যের উপর দাড়িয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে।

তিনি বলন, কিন্তু আমি মনে করি যারা নির্বাচনের বিগত ৫ বছর ধরে সরকার উৎখাতের হুংকার ছেড়েছে, চক্রান্ত করেছে, চেষ্টা করেছে তারা তাদের লক্ষ্য হাসিলে ব্যর্থ হলেও হাল ছেড়ে দেয়নি। রাজনীতির অঙ্গনে বিএনপি-জামায়াত, কতিপয় রাজনীতিক মোল্লারা নির্বাচনত্তোর পরিস্থিতিতে আবারও সরকার উৎখাতের আওয়াজ তোলার চেষ্টা করছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে