‘মাইলস্টোন ঘটনার পর সরকারের আচরণে চরম নির্মমতার বহির্প্রকাশ ঘটেছে’

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ২২: ২২

মাইলস্টোনের ঘটনার পর সরকারের আচরণে চরম নিমর্মতার বর্হিপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন জাসদ নেতারা। তারা বলছেন, এতবড় ঘটনার পর সরকারের আচরণে শুধু তাদের অযোগ্যতাই নয়, চরম নির্মমতার বহিঃপ্রকাশ ঘটেছে। সরকার এতবড় হৃদয়বিদারক ঘটনার পর ঘটনা ধামাচাপা দেয়া ও ক্ষমতা চিরস্থায়ী করা নিয়ে রাজনীতিতে ব্যস্ত ছিলো। ঘটনার পর বড় বড় কিছু রাজনৈতিক নেতার লোক দেখানো কাজকারবার সমগ্র জাতিকে ক্ষুব্ধ করেছে।

মাইলস্টোন স্কুলের ওপর যুদ্ধবিমান বিধ্বংসে অনেক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, পাইলট নিহত—আহত হওয়ার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ শনিবার বিকাল ৪টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শোকসভা এবং নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় এসব কথা বলেন বক্তারা।

দলের কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ শোকসভায় বক্তব্য রাখেন জাসদের যুগ্ম—সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম—সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, যুগ্ম—সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, জাসদের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ—সম্পাদক আলী হোসেন তরুন, সদস্য কাজী সাইমুল হক, জাসদ নেতা হুমায়ুন কবির সরদার, শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, জাতীয় যুব জোটের সহ—সভাপতি শুভংকর দেব বাপ্পা, ছাত্রলীগের (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সাবেক সভাপতি আহসান হাবিব শামীম, বাংলাদেশ ছাত্রলীগের (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।

তারা বলেন, যুদ্ধ বিমান বিধ্বংস হবার কারণ এখনো উদঘাটন না করে ধামাচাপা দেয়ার ঘটনায় এই যুদ্ধ বিমান বিধ্বংস হবার ঘটনা আসলে একটি দুর্ঘটনা, নাকি পদ্ধতিগত হত্যাকাণ্ড তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বক্তারা বলেন, এ ঘটনার পর বিধ্বস্ত বিমানের ব্লাকবক্স উদ্ধার না হওয়া নিয়ে সরকারের বক্তব্য একটি মিথ্যাচার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেন, এই ঘটনার পর উদ্ধার ও চিকিৎসা কাজে সরকারের অযোগ্যতা, অক্ষমতা এবং প্রস্তুতিহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। বক্তারা নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করার পাশাপাশি নিজের জীবন বিপন্ন করে শিশুদের উদ্ধার করতে গিয়ে নিহত শিক্ষিকা মেহেরিন চৌধুরি ও মাসুকা বেগমকে মানবিকতা ও বীরত্ব প্রদর্শনের প্রতীক হিসাবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করার দাবি জানান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১১ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৩ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৮ ঘণ্টা আগে