শেখ হাসিনাকে অভিনন্দন জাসদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

টানা চতুর্থবার ও সবমিলে পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং নতুন সরকার গঠন করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

বৃহস্পতিবার দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক অভিনন্দন বার্তায় নতুন সরকারের মন্ত্রী পরিষদের সকল সদস্যকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আশা প্রকাশ করে তারা বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালনা; বাংলাদেশের জন্মশত্রু ও তাদের সাম্প্রদায়িক রাজনৈতিক ভাবাদর্শ, সাম্প্রদায়িক সংস্কৃতি, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতার মূলোৎপাটন, রাষ্ট্র-রাজনীতি-সমাজ-অর্থনীতি-বাজার জিম্মিকারী লুটেরা মাফিয়া-সিন্ডিকেটকে শক্তহাতে দমন; আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক-সামাজিক বৈষম্য হ্রাস এবং সকলক্ষেত্রে ডিজিটালাইজেশনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার মধ্য দিয়ে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, কল্যাণ মঙ্গল ও সাফল্য কামনা করেন তারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে