ঘরে থেকে ভোট বর্জন সফল করুন : সিপিবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

গোপীবাগে ট্রেনে অগ্নিসংযোগ, মানুষ হত্যা, বাস-স্থাপনায় অগ্নিসংযোগ ও দেশের বিবিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষে গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং এর নেপথ্যের হোতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এসব ঘটনায় নিহতদের প্রতি শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় ওই বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, যেনতেন প্রকারে ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়ার রাজনীতি দেশবাসীকে জিম্মি করে ফেলেছে। এর বিরুদ্ধে দেশবাসীকে সচেতন ও সংগঠিত হয়ে শুধুমাত্র ক্ষমতাশ্রয়ী নীতিহীন গোষ্ঠীর বিরুদ্ধে গণআন্দোলন-গণসংগ্রাম গড়ে তুলতে হবে।

আগামীকাল ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বহাল রাখায় উদ্বেগ প্রকাশ করে ঘরে থেকে প্রহসনের ভোট বর্জন ও এই প্রহসনের বিরুদ্ধে জনগণের কণ্ঠ সোচ্চার করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সিপিবির নেতারা। এ ছাড়া দুঃশাসনের অবসান, ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় নবতর আন্দোলনের প্রস্তুতি নিতে দেশবাসীতে আহ্বান জানানো হয় বিবৃতিতে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৭ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে