সংসদ গঠনের লক্ষ্যে নতুন নির্বাচন দিতে হবে : আ স ম রব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচনকে প্রহসনমুলক এবং জনগণের সাথে প্রতারণা বলে উল্লেখ করে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জনগণকে ভোটাধিকারের সুযোগ না দিয়ে ক্ষমতা নবায়নের নীল নকশা মুক্তিযুদ্ধের চেতনা সাথে বিশ্বাসঘাতকতা। সুতরাং জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সংসদ গঠনের লক্ষ্যে ডামি সংসদ বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, জনগণের সম্মতিবিহীন ক্ষমতা ধরে রাখার বাকশালীয় কায়দাকে এদেশের জনগণ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে এবং কখনই মেনে নেবে না। বিদ্যমান বাকশালী ব্যবস্থাকে ছুড়ে ফেলে দিয়ে রাষ্ট্র সংস্কারের রাজনীতিকে নতুন মাত্রায় উন্নীত করতে হবে। নতুন নির্বাচনের মাধ্যমে শুধু সরকার বদল নয়- শাসন ব্যবস্থায় অংশীদারিত্বের গণতন্ত্রে রূপান্তরের অঙ্গীকার উত্থাপন করতে হবে। এটাই হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম এজেন্ডা। আর এর মাধ্যমেই ৭৪ সালের ১৭ ই মার্চের আত্মদানের স্বপ্ন বাস্তবায়িত হবে।

আজ রোববার (১৭ মার্চ) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে আ স ম আবদুর রব এসব কথা বলেন।

সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গত ১৫ বছর নির্বাচনবিহীন দেশ পরিচালনা করতে গিয়ে সরকার রাজনীতিতে দুর্ভিক্ষ তৈরী করেছে। এখন সরকারের অন্তর্নিহত সংকট দেশকে চরম নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে রাষ্ট্র ক্রমাগত নিরাপদহীন ও হুমকির সম্মুখীন হবে। গণজাগরণ, গণবিপ্লব ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। তিনি বলে, সরকার নিজেই অহরহ বলে বেড়াচ্ছে বহিঃশক্তির সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব ছিল না। এতেই প্রমাণ হয় এ সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে না। জনগণের প্রতিনিধিত্বহীন দখলদার সরকারকে দ্রৃত অপসারিত করে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৪ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৬ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে