প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই অভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিণত করার পাশাপাশি কোটারি ও গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্র জুলাই শহিদদের স্বপ্নের উলটো পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি।
সাইফুল হক বলেন, আবু সাঈদসহ জুলাই শহিদদের রক্ত বৃথা যেতে পারে না। শহিদরা বৈষম্যহীন মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। জুলাই-আগস্ট অভ্যুত্থানের রাষ্ট্র তার উলটো পথে হাঁটছে। অভ্যুত্থানের পর শোষণ-বৈষম্য আরও বেড়েছে, বেকারত্ব- চাকরিচ্যুতি, অভাব-দারিদ্র্যও আরও বেড়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহিদ আবু সাঈদ দিবসে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সবাইকে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করার আহ্বান জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে সাইফুল হক বলেন, মুক্তিযুদ্ধের চেতনার মতো কোনো কোনো মহল জুলাইকে বাণিজ্যে পরিণত করেছে। কিন্তু ব্যক্তি, কোটারি বা গোষ্ঠীগত স্বার্থে শহিদদের স্বপ্নকে ধূলিসাৎ হতে দেওয়া যাবে না।
জুলাই অভ্যুত্থানের সময়কার বিভিন্ন ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্তে ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এ নেতা। বলেন, জুলাই হত্যাকাণ্ডের ৮৭ শতাংশ মামলার তদন্ত ও অভিযোগপত্র (চার্জশিট) দাখিল এখনো হয়নি। এ গতিতে এসব মামলার তদন্ত ও অভিযোগপত্র দিতে ৫০ বছর লেগে যেতে পারে। প্রকৃত অর্থে এটিই এক ধরনের অবিচারের সামিল।
জুলাই-আগস্ট অভ্যুত্থান একটি প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী বাংলাদেশ গঠনের সুযোগ করে দিয়েছে উল্লেখ করে সাইফুল হক বলেন, কোনো ধরনের হিংসা, বিভাজন, মববাজি, সাম্প্রদায়িক বা জঙ্গিবাদি তৎপরতায় এই সুযোগকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।
বিএনপি তাদের কিছু অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে কি না— সে প্রশ্নও তোলেন সাইফুল হক। রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও দেশ ও জনগণের স্বার্থে সব গণতান্ত্রিক শক্তি মিলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে না পারলে শহিদদের জীবনদান ব্যর্থ হয়ে যাবে। তাই জুলাই শহিদদের সঙ্গে কাউকেই প্রতারণা করতে দেওয়া হবে না।
কেন্দ্রীয় নেতা আকবর খান বলেন, কোনো ব্যক্তিগত স্বার্থে শহিদরা জীবন দেননি। শহিদদের চেতনাকে আলোকবর্তিকা হিসেবে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক কবি জামাল সিকদারসহ অন্যরা।
সমাবেশ শেষে আবু সাঈদ ও ওয়াসিম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহিদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে বৃহস্পতিবার সকালে রংপুরে আবু সাঈদের কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্বাধীন মিয়ার নেতৃত্বে পার্টির নেতাকর্মীরা এ সময় শ্রদ্ধা প্রকাশ করেন। এ ছাড়া সকালে সারা দেশেই পার্টির উদ্যোগে শহিদ মিনারে ফুল দিয়ে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে